• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, May 15, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

দিল্লির বায়ুদূষণ: ঐতিহাসিক লালকেল্লা কালো হয়ে যাচ্ছে

প্রকাশিতঃ 18/09/2025
Share on FacebookShare on Twitter

নয়াদিল্লির তীব্র বায়ুদূষণের কারণে শহরের অন্যতম ঐতিহাসিক মোগল স্থাপনা, লালকেল্লার দেওয়ালে ‘কালো আবরণ’ তৈরি হয়েছে বলে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রাচীন স্থাপনার দেওয়ালে রাসায়নিক বিক্রিয়ার ফলস্বরূপ জমে থাকা ধূলিকণার স্তর বর্তমানে প্রায় ০.০৫ মিলিমিটার থেকে ০.৫ মিলিমিটার পর্যন্ত গভীরতা অর্জন করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই কালো আবরণ লালকেল্লার সূক্ষ্ম নকশা, খোদাই এবং স্থাপত্যের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি এই ঐতিহাসিক স্থাপনার উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে করা প্রথম সম্পূর্ণ গবেষণা।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দিল্লির বায়ু মানের অবনতি নিয়মিত খবরের শিরোনাম হয়, বিশেষ করে শীতকালে। সংরক্ষণবিদরা আগেই সতর্ক করেছিলেন যে, দীর্ঘস্থায়ী দূষণ রাজধানীসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষতি করছে। ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট বলেছিলেন, সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত ১৭০০ শতকের তাজমহল বায়ু ও পানিসংক্রান্ত দূষণের কারণে হলদে এবং বাদামি রঙের হয়ে যাচ্ছে, এবং উত্তর প্রদেশ সরকারের জন্য সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

গবেষণাটি পিয়ার-রিভিউ করা ওপেন অ্যাক্সেস বৈজ্ঞানিক জার্নাল হেরিটেজে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের ও ইতালির গবেষকরা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দিল্লির বায়ুমানের পরিস্থিতি বিশ্লেষণ করেন। তারা কেল্লার বিভিন্ন দেওয়াল থেকে কালো আবরণ সরালে রাসায়নিক গঠন পরীক্ষা করেন এবং দেখতে পান, বাতাসে থাকা ধুলিকণা ও দূষকের কারণে এই কালো স্তর গঠিত হয়েছে। এই স্তর গম্বুজ, খিলান ও সূক্ষ্ম পাথরের খোদাইসহ বিভিন্ন স্থাপত্যের অংশে ক্ষতি করছে, এমনকি দেওয়ালে ফোস্কা ও খোসা ওঠার প্রমাণও পাওয়া গেছে।

গবেষণার মতে, পিএম ২.৫ ও পিএম ১০ ধুলিকণার প্রকার সাধারণত পাথরের পৃষ্ঠে ধুলিকণার জমার প্রধান কারণ। ধীরে ধীরে এই ধুলি স্তর জমে কালো রঙ ধারণ করে, যা সঠিক সময়ে রোধ করা সম্ভব। গবেষকরা পাথরের রক্ষণাবেক্ষণে সতর্ক করে দিয়ে বলছেন, কালো আবরণের সৃষ্টি মূলত একটি অপ্রতিরোধ্য প্রক্রিয়া নয়; প্রথমে এটি পাতলা স্তর হিসেবে গঠিত হয় এবং উপযুক্ত সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করলে এটিকে সহজেই সরানো বা কমানো সম্ভব। তারা সুপারিশ করেছেন, পাথরকে সুরক্ষিত রাখতে বিশেষ ধরনের সিল্যান্ট বা আবরণ প্রয়োগ করলে এই ধূসর প্রক্রিয়ার গতি রোধ বা কমানো যেতে পারে।

এই গবেষণাপত্র আমাদের সতর্ক করে বলছে, সময়মতো সংরক্ষণ ব্যবস্থা না নিলে আমাদের এই ঐতিহাসিক ধন-সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সর্বশেষ

ঋণের জালে চিড়েচ্যাপ্টা অর্থনীতি — কর বাড়ছে জনগণের কাঁধে

May 15, 2026

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

May 15, 2026

ভোলায় প্রতিহিংসা ছেড়ে সহনশীলতা: হাফিজ ইব্রাহিমের নতুন রাজনৈতিক মডেল

May 15, 2026

আওয়ামী লীগের সিদ্ধান্তে দেশের মানুষ পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

May 15, 2026

ট্রাম্পের চীন সফর: বাণিজ্যের আড়ালে তাইওয়ান–ইরান ইস্যুতে উত্তেজনা

May 15, 2026

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিন শিশুসহ ২১ জন নিহত

May 15, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.