• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, May 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি ইলিশের কাড়াকাড়ি শুরু

প্রকাশিতঃ 21/09/2025
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান ভারতের বাজারে প্রবেশ করেছে গত বৃহস্পতিবার। কলকাতা শহরের বিভিন্ন বাজারে এসব মাছ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিক্রি শুরু হয় এবং দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। প্রথম দিনেই কলকাতার ক্রেতাদের প্রত্যাশার চেয়ে বেশি দামে মাছ বিক্রি হওয়ায় অনেক ক্রেতাই খালি হাতে ফিরতে হয়। তবে তবে আশার কথাটি হলো, আরও চালান আসার পাশাপাশি দামে ছাড় পাওয়ার সম্ভাবনা থাকায় অনেকের মধ্যেই আনন্দ ও উত্তেজনা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ২০০০ রুপিতে। বড় মাছ, যার ওজন ১.৫ কেজির বেশি, প্রতি কেজিতে বিক্রি হয়েছে ২৫۰০ রুপিতে। দুর্গাপূজা উপলক্ষে এই সুস্বাদু মাছের জন্য ক্রেতারা ব্যাপকভাবে আগ্রহ দেখাচ্ছেন এবং উৎসাহের সঙ্গে কিনছেন।

কসবার একজন মাছ বিক্রেতা অতুল দাস বলেন, কিছু ক্রেতা সব দামে হলেও ইলিশ কিনতে আগ্রহী। তবে অনেকের কাছে এক কেজি ইলিশের দাম কিছুটা বেশি মনে হয়েছে। তিনি আশাবাদী, শুক্রবার থেকে সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বস্তিদায়ক হয়ে উঠবে।

প্রাথমিকভাবে সীমিত সরবরাহের কারণে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। হাওড়ার পাইকারি ডিপো, যা বাংলাদেশের মাছ আমদানির অন্যতম প্রবেশপথ, সেখানে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৫০০ থেকে ১৮০০ রুপিতে। এর আগে বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ উঠেছিল ২০০০ রুপিতে।

বিশেষ করে বুধবার বিশ্বকর্মা পূজার কারণে সরবরাহে কিছু বিঘ্ন ঘটে। ফলে কিছু বাজার বন্ধ ছিল এবং পরিবহন ও শ্রমিক সংকট দেখা দেয়। গাড়িয়াহাটের মতো খ্যাতনামা বাজারের মাছের দোকানও বন্ধ ছিল। তবুও, বাংলাদেশি ইলিশের জন্য ক্রেতাদের আগ্রহে বিভিন্ন বাজারে ভিড় বাড়ছে। বাজারের একজন ক্রেতা সন্দীপ আইচ বললেন, লেক মার্কেটে সরবরাহ পর্যাপ্ত ছিল না, ফলে দাম একটু বেশি মনে হয়েছে। তিনি যোগ করলেন, যত বড় ইলিশ, তার স্বাদ তত ভালো।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই মাছগুলো দুটি পিকআপে করে ত্রিপুরার আগরতলার স্থলবন্দরে প্রবেশ করে।

এর আগে, গত মঙ্গলবার রাত ১টার দিকে বেনাপোল বন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করে।

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশের রপ্তানি করার অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারিত হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫২৫ টাকা। ব্যবসায়ীরা মনে করছেন, এই রপ্তানি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় করবে। তবে সাধারণ ক্রেতারা মনে করছেন, এর ফলে দেশের বাজারে ইলিশের দাম বাড়বে।

সর্বশেষ

ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

May 28, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

May 28, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবাসহ পরিবারের পুরস্কার কবরে জিয়ারত ও ঈদুল আজহার নামাজে অংশ নিলেন

May 28, 2026

কারাগারে ঈদ উদযাপন: বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

May 28, 2026

দ্বিতীয় ঈদে বন্দী ৩১ বাংলাদেশি নাবিকরা

May 28, 2026

টানা দ্বিতীয় ঈদ জাহাজেই বন্দি ৩১ বাংলাদেশি নাবিক

May 28, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.