• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

বিডাকে দ্রুত পরিবর্তিত বিনিয়োগ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে: নির্বাহী চেয়ারম্যান

প্রকাশিতঃ 03/11/2025
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডা সাধারণ সরকারি দপ্তর নয়; এটি একটি বিশেষায়িত সংস্থা, যার মূল দায়িত্ব হলো বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেয়া। বিশ্বব্যাপী বিনিয়োগের পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই বিডাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রসর হতে হবে।

রোববার ঢাকার আগারগাঁওয়ে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিডার নতুন সংগঠনিক কাঠামো সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে চৌধুরী আশিক উল্লেখ করেন, এই কাঠামো পরিবর্তন দেশের ও বিদেশি অংশীদারদের দীর্ঘদিনের পরামর্শের ভিত্তিতে করা হয়েছে, যা এখন বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরো বলেন, বিডা বিনিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো অনুকূল করে সংগঠনকে নতুনভাবে গড়ার মাধ্যমে দায়িত্ব ও কর্তব্যে আরও স্পষ্টতা আনা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের জন্য সেবা পাওয়া আরও দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন হবে। এ জন্য সেবার মান পরিমাপের জন্য নতুন সূচকও চালু করা হয়েছে।

চৌধুরী আশিক জানান, এই সেট আপ বিনিয়োগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করেছে। এ কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের জন্য আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় হবে।

নবীন কাঠামোয় বিডার পাঁচটি মূল বিভাগ বা উইং থাকবে, যথাক্রমে: ইনভেস্টমেন্ট প্রমোশন (বিনিয়োগ আকর্ষণ ও প্রবেশের ক্ষেত্র), রিসার্চ অ্যান্ড পলিসি (নীতি, পরামর্শ ও অ্যাডভোকেসি), অপারেশনস (বিনিয়োগের শুরু, সম্প্রসারণ ও ধারাবাহিকতা রক্ষা), ডেজিটাল ডেভেলপমেন্ট (বিনিয়োগের সেবা আধুনিক করণ ও ডিজিটাল সংস্কার) এবং অ্যাডমিনিস্ট্রেশন (প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সহায়তা)।

তিনি আরো বলেন, কাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক হলো- এবার থেকে নির্বাহী সদস্য পদের জন্য বিডার নিজস্ব কর্মকর্তা ছাড়া বেসরকারি খাতের পেশাদাররাও অংশ নিতে পারবেন, যা আগে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের জন্য ছিল। রিসার্চ অ্যান্ড পলিসি ও ইনভেস্টমেন্ট প্রমোশন শাখা পৃথক পৃথক ইউনিট হিসেবে গঠন করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেক্স চালু, ও খাতভিত্তিক বিশেষজ্ঞ ও রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, সরকারের উচ্চস্তরের একটি জাতীয় কমিটি দেশের সব বিনিয়োগ সংস্থাগুলোর সমন্বয়ে একটি একীভূত কাঠামো গড়ে তোলার রোডম্যাপ প্রস্তুত করছে। এর ফলে বিনিয়োগকারীরা এখন থেকে বিভিন্ন সেবার জন্য বিভিন্ন সংস্থায় না গিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে সব প্রয়োজনীয় সেবা পাবেন।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.