• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

বাংলাদেশের জন্য বৈশ্বিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে

প্রকাশিতঃ 16/11/2025
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে এক কর্মশালায় বক্তারা মন্তব্য করেছেন। রাজধানীর বিসিআই বোর্ডরুমে ‘ডব্লিউটিও রুলস এন্ড ট্রেড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ এবং এন্টিরিং ফেয়ার কম্পিটিশন ইন বিজনেস: বাংলাদেশ পার্সপেক্টিভ এন্ড গ্লোবাল ইনসাইটস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় শনিবার এসব কথা বলা হয়। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ওই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিসিআই’র ডিরেক্টর ড. দেলোয়ার হোসেন রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও এফবিসিসিআই’র সাবেক প্রশাসক মো. হাফিজুর রহমান ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক মো. খালেদ আবু নাসের। এ ছাড়া বিসিআই’র সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৬ জন প্রতিনিধিসহ অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে ড. দেলোয়ার হোসেন রজা বলেন, দেশের শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য ও ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা বিষয়ে বিসিআই নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করে আসছে। আজকের এই কর্মশালা সেই ধারাবাহিকতারই অংশ। আলোচনায় অংশ নিয়ে বিসিআই পরিচালক মো. জাহাঙ্গির আলম বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। বিচক্ষণতা, সুশাসন, দক্ষতা এবং ন্যায্য প্রতিযোগিতা নির্ভর ব্যবসায়িক পরিবেশই ভবিষ্যতের শক্তিশালী বাংলাদেশ গঠনে সহায়ক হবে। উদ্বোধনী পর্বের পরে প্রথম সেশনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক মো. খালেদ আবু নাসের ‘এনসিউরিং ফেয়ার কম্পিটিশন ইন বিজনেস’ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। তিনি বাজারে ন্যায্য প্রতিযোগিতা, প্রভাবশালী অবস্থানের অপব্যবহার রোধ, অযৌক্তিক মূল্য অনুশীলন, কার্টেল ও অ্যান্টি-কম্পিটিটিভ আচরণ প্রতিরোধ, সুশাসন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন। সেক্ষেত্রে তিনি বাংলাদেশের ব্যবসা পরিবেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিযোগিতা আইন, বাজার পর্যবেক্ষণ ও নৈতিক ব্যবসায়িক আচরণ নিশ্চিত করার ওপর জোর দেন, পাশাপাশি গ্রাহকের সক্রিয় ভূমিকা সম্পর্কেও বলেন। দ্বিতীয় সেশনে ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মো. হাফিজুর রহমান ‘ডব্লিউটিও রুলস এন্ড ট্রেড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ বিষয়ে আলোচনা করেন। তিনি ডব্লিউটিওর গুডস, সার্ভিসেস ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধি-বিধান এবং এলডিসি থেকে উত্তরণের পরবর্তী সময়ে এসব রুলস বাংলাদেশের জন্য কেমন প্রভাব ফেলতে পারে, তা তুলে ধরেন। কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং শেষে বিসিআই’র ডিরেক্টর ড. দেলোয়ার হোসেন রজা অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

সর্বশেষ

এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব

June 29, 2026

করমুক্ত আয়সীমা বাড়ল; ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না টিআইএন

June 29, 2026

ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, দাদাগিরি বরদাস্ত করব না: রাশেদ খান

June 29, 2026

নির্বাচনী ব্যয়ের বিবরণী না জমা দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

June 29, 2026

জার্মানির স্টাডে যুবকেন্দ্রে বন্দুক হামলায় ৫ জন নিহত

June 29, 2026

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১,৫০০ মরদেহ উদ্ধার

June 29, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.