• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

বিয়ের আগে হানিয়া আমিরের বিচ্ছেদের গুঞ্জন?

প্রকাশিতঃ 14/01/2026
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিনোদন জগতের জনপ্রিয় ও সফল অভিনেত্রী হানিয়া আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তিনি কখন বিয়ের পিঁড়িতে বসবেন, সেটি নিয়ে সবাই আগ্রহ প্রকাশ করে থাকেন। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, নিয়মিত নিজের ভ্লগ ও টিকটক ভিডিও শেয়ার করেন। কিন্তু সম্প্রতি বিয়ের আগেই তার বিচ্ছেদের খবর বা ভবিষ্যদ্বাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনকে কেন্দ্র করে। সেখানে একজন জ্যোতিষীর বরাতে বলা হয়, হানিয়া আমিরের জন্মকুণ্ডলী ও রাশিচক্র বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৬ সালে তার বিবাহবিচ্ছেদ হবে। এদিকে, বাস্তবে তিনি এখনো অবিবাহিত। এই অদ্ভুত ও অপ্রমাণিত ভবিষ্যদ্বাণী শুনে হানিয়া নিজেও বেশ অবাক হয়েছেন।

জ্যোতিষীর এই দাবি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ওই প্রতিবেদনের একটি অংশ শেয়ার করে বেশ রসিকতার সুরে উত্তর দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “অদ্ভুত ব্যাপার, তবে তো বিয়েটা তো হতে দেতো আগে!” তার এই সরস মন্তব্য মুহূর্তেই নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

হানিয়ার এই পোস্টের নিচে ভক্তরা নানা ধরনের মজার মন্তব্য করে থাকেন। কেউ কেউ কৌতুক করে লিখেছেন, “তাহলে কি তিনি গোপনে বিয়ে করে ফেলেছেন এবং কেউ জানে না?” আবার অনেকে জ্যোতিষীর যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, “বিয়ের আগে কীভাবে বিচ্ছেদ সম্ভব?” এই বিষয়টি এখন অনলাইনে হাস্যরসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত বছরের শেষভাগ থেকে হানিয়া আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন বাজতে শুরু করেছে। শোনা যাচ্ছে, তিনি সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এমনকি, এই বছরই তাঁদের বিয়ে করার খবরও শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে এখনো কেউই আনুষ্ঠানিক কিছু বলেননি।

সর্বশেষ

ডেপুটি স্পিকার নির্দেশ: সংসদ ভবন এলাকায় পরিচ্ছন্নতা ও সবুজায়ন জোরদার করুন

June 18, 2026

রিজার্ভ চুরির মহাকেলেঙ্কারিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

June 18, 2026

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম, অপহরণ ও ধর্ষণের অভিযোগ

June 18, 2026

বিশ্বের রাষ্ট্রহীনদের ৪১ শতাংশ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

June 18, 2026

ডিএসই ৪২ কোম্পানিকে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত

June 18, 2026

তেলের দাম কমায় চাঙ্গা এশীয় শেয়ারবাজার

June 18, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.