• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, February 17, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

ডিএসই ও আইআইএক্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিতঃ 16/02/2026
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার-স্মার্ট এবং জলবায়ু-সমন্বিত অর্থায়ন কাঠামো গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো দেশের শেয়ারবাজারে টেকসই অর্থায়নের নতুন ক্ষেত্র সৃষ্টি করা এবং সামাজিক ও পরিবেশগত প্রভাবসম্পন্ন বিনিয়োগকে আরও উৎসাহিত করা।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষরিত হয়। ডিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং আইআইএক্সের পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর দুররীন শাহনাজ নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডিএসই একটি স্বতন্ত্র থিম্যাটিক বা টেকসই অর্থায়ন শ্রেণির অধীনে অরেঞ্জ বন্ডের তালিকাভুক্তির সম্ভাবনাগুলো পরীক্ষা করবে। পাশাপাশি, বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধি এবং বাজার প্রস্তুতি নিয়ে কাজ করবে।

নুজহাত আনোয়ার বলেন, “জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআইএক্সের সঙ্গে এই উদ্যোগ নতুন ধরনের আর্থিক উপকরণ চালু এবং টেকসই অর্থায়ন সম্প্রসারণে সহায়তা করবে।” একই অনুষ্ঠানে প্রফেসর দুররীন শাহনাজ বলেন, “বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক ও প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ পুঁজিবাজারকে এগিয়ে নেয়ার এই সহযোগিতা লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আর্থিক সিস্টেমে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি করবে।”

এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়নের অংশ হিসেবে লিঙ্গ সমতা ও জলবায়ু সংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছতা উন্নত করবে। বর্তমানে, উভয় সংস্থা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগযোগ করে অরেঞ্জ ইনস্ট্রুমেন্টকে একটি বিশ্বস্ত ঋণ সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠার জন্য যৌথ কর্মশালা ও নীতিগত আলোচনা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীতে ৩৭টি বাড়ি প্রস্তুত

February 16, 2026

এটি শুধু ক্ষমতা হস্তান্তর নয় — গণতন্ত্রের নতুন অভিযাত্রা

February 16, 2026

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন—তাঁদেরই মন্ত্রিসভায় নেওয়া হবে: মেজর (অব.) হাফিজ

February 16, 2026

জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে পৌঁছেছেন আব্বাস আরাগচি

February 16, 2026

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবিতে বিরোধী দলের অবস্থান

February 16, 2026

টিসিবি: সারাদেশে খোলা ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে রমজান পণ্য বিক্রি শুরু

February 16, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.