• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, August 3, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

শেরপুরে জামায়াতের হামলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিতঃ 17/02/2026
Share on FacebookShare on Twitter

শেরপুরে জামায়াতের কর্মীদের হামলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট গিয়াস উদ্দিন রাসেলকে পেটানোর প্রতিবাদে মঙ্গলবার বিকালে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি মাই সাহেবা জামে মসজিদের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসকের (ডিসি) গেটে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন (সাংবাদিক পক্ষে), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, উপজেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমুখ। আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত শিবিরের কর্মীরা জামায়াতের এমপি রাশেদুল ইসলামের নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করছে। তারা বলেন, নির্বাচনের পর থেকে অন্তত ১০-১৫টি স্থানে হামলার ঘটনা ঘটেছে; একজন বিএনপি নেতাকে রগ কেটে দেওয়া হয়েছে এবং এক শ্রমিকের পা ভেঙে দেওয়া হয়েছে।

সমাবেশে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বক্তারা এই ধরনের সহিংসতা বন্ধে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেছেন।

সর্বশেষ

মার্কিন অ্যাডমিরাল তিন দিন বিদেশ সফরে ঢাকায় আসছেন

August 3, 2026

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতা জোরদার

August 3, 2026

আইওএম-বাংলাদেশের সঙ্গে বৈধ ও দক্ষ অভিবাসন উন্নয়নে সহযোগিতা আহ্বান

August 3, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলুন সবাই

August 3, 2026

রোহিঙ্গা সংকটের জন্য অস্ট্রেলিয়ার আড়াইটেকোটি ডলার মানবিক সহায়তা ঘোষণা

August 3, 2026

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

August 2, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.