• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, April 18, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

শেরপুরে নির্বাচনী এজেন্ট পেটানোর অভিযোগে বিএনপির বিক্ষোভ

প্রকাশিতঃ 18/02/2026
Share on FacebookShare on Twitter

শেরপুরে জামায়াতের কর্মীদের হামলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট গিয়াস উদ্দিন রাসেলকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। মিছিলটি মাই সাহেবা জামে মসজিদের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসকের (ডিসি) গেটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত সমর্থিত কর্মীরা নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করছে। তারা বলেন, সাম্প্রতিককালে গিয়াস উদ্দিন রাসেলের ওপর যে হামলা হয়েছে তা নিন্দনীয় এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, নির্বাচনের পর থেকে অন্তত ১০-১৫টি স্থানে হামলার ঘটনা ঘটেছে; কারও রগ কাটা হয়েছে, একজন শ্রমিকের পা ভাঙা হয়েছে—তবুও এখন পর্যন্ত কেউ গৃহবন্দি হয়নি বা গ্রেপ্তার হয়নি বলে তারা জানিয়েছে।

বক্তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়।

সর্বশেষ

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু; সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১,৪৬৭

April 17, 2026

সময় টেলিভিশন ১৬ বছরে: সঠিক সংবাদ ও বস্তুনিষ্ঠতায় অঙ্গীকার

April 17, 2026

বিএনপি প্রকাশ করল ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতির বিশেষ বুকলেট

April 17, 2026

স্পেনে অভিবাসীদের গণবৈধকরণ কার্যক্রম শুরু

April 17, 2026

ঢাকায় শুরু ‘সেইফকন ২০২৬’: টেকসই অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানির তিনদিনীয় প্রদর্শনী

April 17, 2026

বেজা ও মডার্ন সিনটেক্সের মধ্যে ৭.৫ মিলিয়ন ডলারের ভূমি লিজ চুক্তি স্বাক্ষর

April 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.