• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, June 27, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

জ্বালানিসাশ্রয়ী রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মন্ত্রীর সহায়তা চাইল বারভিডা

প্রকাশিতঃ 24/02/2026
Share on FacebookShare on Twitter

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর প্রতিনিধিরা।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

বারভিডা নেতারা রিকন্ডিশন্ড গাড়ি আমদানি-বাণিজ্যের বিভিন্ন দিক তুলে ধরে দেশের সড়ক পরিবহন খাতকে উন্নত প্রযুক্তির, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী গাড়ি দিয়ে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা জানান। তারা এ ধরনের গাড়ির আমদানি ও বিপণনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুযোগ-সুবিধা চেয়েছেন।

মন্ত্রী বৈঠকে উত্থাপিত বিষয়গুলো ধাপে ধাপে পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন)। সংগঠন আশা করছে, মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত নীতিগত সহায়তা মিললে জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিপণন সম্প্রসারিত হবে।

সর্বশেষ

দোকান মালিক সমিতি: ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটমুক্ত রাখার দাবি

June 27, 2026

ছবি ও বায়োমেট্রিকসহ এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার ভাবনা ইসিতে

June 27, 2026

নির্বাচনী ব্যয় না জমা দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসি শোকজ

June 27, 2026

১১ দলীয় জোট ঘোষণা করল ৩৬ দিনব্যাপী কর্মসূচি

June 27, 2026

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে আবার হামলা

June 27, 2026

প্রথমবারের মতো স্বল্পমেয়াদী সুকুক—মাত্র ১০ হাজার টাকায় বিনিয়োগের সুযোগ

June 27, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.