• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, April 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বাংলাদেশ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামনগর থানার খালেদুর রহমান

প্রকাশিতঃ 26/02/2026
Share on FacebookShare on Twitter

জানুয়ারি ২০২৬ মাসে জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শ্যামনগর থানার ওসি খালেদুর রহমানকে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এই সম্মাননা ঘোষণা করা হয় সাতক্ষীরার পুলিশ আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। জানুয়ারি মাসের কার্যক্রম পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

জানা গেছে, জানুয়ারি মাসজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে খালেদুর রহমানের নেতৃত্বে শ্যামনগর থানার পুলিশ গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করে। তার দিকনির্দেশনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে ব্যাপক কার্যক্রম চালানো হয়।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ক্রাইম কনফারেন্সে তার পেশাদারিত্ব, দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, ওসি খালেদুর রহমান জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আধুনিক ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনা করে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অসি (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, মো. ইমরান খান, ডা. আবু হোসেন, পুলিশ হাসপাতালসহ অন্যান্য থানা পুলিশের কর্মকর্তারা, ডিআইও-১, ওসি (ডিবি), ট্রাইব্যুনাল ইনচার্জ (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি খালেদুর রহমান এই সম্মাননা পেয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও আরও নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। তিনি ভবিষ্যতের লক্ষ্য নিয়ে পুলিশিং কার্যক্রম আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ

তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি

April 19, 2026

দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন

April 19, 2026

বিএনপির ৮ ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি তুলে ধরতে বুকলেট প্রকাশ ও হস্তান্তর

April 19, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী হবে: আনু মুহাম্মদ

April 19, 2026

উত্তর সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

April 19, 2026

ফ্রেন্ডশিপ পাইপলাইনে দিনাজপুরে পৌঁছলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

April 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.