• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, August 20, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

আকরিক লোহার দাম টনপ্রতি ১০০ ডলারে পৌঁছার সম্ভাবনা

প্রকাশিতঃ 17/03/2026
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ খনি প্রতিষ্ঠান ভেলের মতে, চলতি বছরে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম টনপ্রতি প্রায় ১০০ ডলারে স্থিতিশীল থাকতে পারে। ব্রাজিলভিত্তিক এই কোম্পানি তাদের সাম্প্রতিক ব্যবসায়িক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছেন — বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Hellenic Shipping News‑এেও প্রকাশ পায়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গিনির সিমান্দু খনিতে উৎপাদন শুরু এবং বড় খনি কোম্পানিগুলোর সরবরাহ বৃদ্ধি বাজারে সরবরাহমাত্রা বাড়িয়েছে। অন্যদিকে প্রধান আমদানিকারক চিনে চাহিদা ধীরে ধীরে কমার ফলে সামগ্রিক ভারসাম্য এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে স্থির থাকার প্রবণতা দেখা যাচ্ছে।

ভেলের প্রধান নির্বাহী গুস্তাভো পিমেন্টা বলেন, খনি খাত এখন বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের মধ্যেই রয়েছে। পুরনো খনিতে আকরিক উত্তোলন এখন অনেক বেশি ব্যয়বহুল হয়েছে এবং মজুদও কমে এসেছে। ফলে কোম্পানিগুলোকে অনেক ক্ষেত্রেই নিম্নমানের আকরিক উত্তোলনে যেতে হচ্ছে, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে। এই বাস্তবতার কারণে দীর্ঘমেয়াদি মূল্য পূর্বাভাস টনপ্রতি ৯০ ডলার থেকে বাড়িয়ে প্রায় ১০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

ভেলের বাণিজ্যিক ও উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোজারিও নগুয়েরা বলেন, প্রাকৃতিক ক্ষয় এবং মজুদ কমে যাওয়ার ফলে প্রতি বছর বিশ্বজুড়ে খনি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টন উৎপাদন সক্ষমতা হারিয়ে যাচ্ছে। এতে এমন একটি বাজার ভারসাম্য তৈরি হয়েছে যেখানে টনপ্রতি ১০০ ডলারের নিচে বিক্রি করা অনেক উৎপাদকদের জন্য আর লাভজনক নয় — এটি বাস্তবে শিল্পের ‘ব্রেক-ইভেন’ হিসেবে দেখা দিচ্ছে।

বাজার বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ভেল তাদের কৌশলেও পরিবর্তন এনেছে। সাধারণ মানের আকরিকের বদলে তারা এখন উচ্চমানের বা প্রিমিয়াম গ্রেড আকরিক উৎপাদনে জোর দিচ্ছে। কোম্পানির পরিকল্পনায় ২০২৫ সালের দিকে তাদের উৎপাদনের বড় অংশই হবে উন্নত মানের ‘পেলেট ফিড’ ও ‘কারাজাস’ ব্র্যান্ডের আকরিক, যা পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদনে বেশি ব্যবহৃত হয়।

চীনে চাহিদা কিছুটা কমলেও ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ইস্পাত শিল্প দ্রুত সম্প্রসারণ করে যাচ্ছে। ভেল আশা করে, এসব অঞ্চলের বাড়তি চাহিদা আগামী কয়েক বছরে বৈশ্বিক বাজারে আকরিক লোহার দামের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে উৎপাদন ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনাও গ্রহণ করেছে, যাতে ভবিষ্যতে সরবরাহশৃঙ্খল এবং বাজারে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.