• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, August 2, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষে মাহমুদুল হক রুবেল জয়ী

প্রকাশিতঃ 12/04/2026
Share on FacebookShare on Twitter

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে আসনটি জিতেছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ ৪৭ হাজার ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান মাত্র ৪৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

পোস্টাল ভোটসহ ১২৯টি কেন্দ্রে লাগাতার গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেন এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশকে সোপর্দ করা হয়েছে।’ তিনি বলেন, শেরপুর-৩ আসনে ভোটার অংশগ্রহণের হার পেয়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ।

তবে ভোট চলাকালীন সময়ে জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। দুপুর ৩টার দিকে তিনি এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে—এসব বিষয়ে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, এই আসনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে তখনকার নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আজকের মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

সর্বশেষ

আজ থেকে সকল গণপরিবহনে জিপিএস সংযোগ বাধ্যতামূলক

August 1, 2026

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যার হার উদ্বেগজনক ভাবে বেড়েছে

August 1, 2026

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

August 1, 2026

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকর্ষণ: সার্জিও গর

August 1, 2026

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় সন্দেহকাজে বস্তু, আতঙ্ক ছড়ালো মিরপুর ও ফার্মগেটে

August 1, 2026

আগষ্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ

July 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.