প্রধানমন্ত্রী তাঁর দায়িত্বে থাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠক আজ বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অঙ্গনে, জনপ্রশাসন ভবনে শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ। তিনি জানান, এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা দেশের অর্থনৈতিক ক্ষেএে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।






