ময়মনসিংহের ধোবাউড়ায় বাজারে মরা মুরগি জবাই করে বিক্রির দায়ে নিষেধাজ্ঞার আওতায় অভিযান চালিয়ে তিনজনকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দোকান মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা এবং তার ছেলে নাজমুল হককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানটি বৃহস্পতিবার (১৪) দুপুরে পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। অভিযানের সময় সাবধানভাবে অভিযান চালাতে এবং আইনগত প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ধোবাউড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
স্থানীয় প্রশাসন জানায়, মরা বা অনুপযুক্ত অবস্থার পকৃত মুরগি বাজারে বিক্রি হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। তাই বাজারে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি নিয়মবিরুদ্ধ কার্যক্রম চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






