• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, August 23, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

প্রকাশিতঃ 29/05/2026
Share on FacebookShare on Twitter

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একযোগে ছয় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ভুক্তভোগীদের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে অনলাইনে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনায় রাতের অন্ধকারে জন্ম নেওয়া একাধিক নবজাতক হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনবরত কান্না, বমি, শ্বাসকষ্টসহ দ্রুত শারীরিক অবনতি ঘটে এবং একই সময়ে কয়েকজন প্রসূত মা-ও অসুস্থ হন। অভিযোগ আছে যে, এমন চরম সংকটে থাকা সত্ত্বেও হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা, পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক চিকিত্সা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, ঘটনার সময় দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং দ্রুততার তেমনই অভাব দেখা গেছে। সবচেয়ে উদ্বেগজনকভাবে সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য উপযুক্ত কেন্দ্রে পাঠানো বা রেফার করা হয়নি বা বিলম্ব করা হয়েছে। এর ফলে একের পর এক নবজাতকের মৃত্যু ঘটে, যা সমাজে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

আইনি নোটিশে ঘটনার মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা দক্ষতা ও সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দৃষ্টিগোচর দুর্বলতার কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে নবজাতক ও প্রসূতি মায়েদের সুরক্ষায় কার্যকর মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েই নোটিশে পদক্ষেপ চাওয়া হয়েছে।

ভুক্তভোগীদের পক্ষে নোটিশে চারটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে—

১) আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২) ক্ষতিগ্রস্ত নবজাতকদের পরিবারগুলোকে পর্যাপ্ত ও কার্যকর আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

৩) দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা, রোগীর নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য কার্যকর নির্দেশিকা বা প্রটোকল প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

৪) প্রতিটি হাসপাতালের নিরাপত্তা, সেবার মান ও সার্বিক কার্যক্রম নিয়মিত তদারকির জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা বা তদারকি কমিটি গঠন করা হবে।

আইনি নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। নোটিশটি মূলত স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালককে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে।

ঘটনার ধারাবাহিকতা ও দায়প্রমাণের ক্ষেত্রেই যে কোনো প্রকার অবহেলা থাকলে তা দ্রুত তদন্ত করে দায়িত্বশীলদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা দেয়াই এখন সময়ের সবচেয়ে বড় দাবি, বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.