• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 1, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 01/06/2026
Share on FacebookShare on Twitter

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার জনগণের নামে ক্ষণস্থায়ী জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে লক্ষ্য করে ব্যবস্থা না নেওয়ার নীতি অনুসরণ করছে।

পবিত্র ঈদুল আজহার ছুটির পরে সোমবার (০১ জুন) সচিবালয়ের নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে তিনি জ্বালানি তেলের মূল্য সমন্বয় সম্পর্কেও ব্যাখ্যা দেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন করার জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকট শুরু হওয়ার পর বিশ্বের অনেক আমদানিনির্ভর দেশই জ্বালানির মূল্য সমন্বয় করেছে। দীর্ঘ সময় বাংলাদেশ আগের দাম বজায় রেখে সেই চাপ সহ্য করেছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি নির্ভর। তাই আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানির খরচ ও সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সরকার জ্বালানি মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র জনতুষ্টি মূলক হওয়া সম্ভব নয়; দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনও বিবেচনায় রাখা হয়।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ১৭ ফেব্রুয়ারির পরে সরকার দায়িত্বগ্রহণের পর ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এবং সরকারের কাছে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার অভিযোগ আসেনি।

একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক, সংবাদপত্র মালিক ও সাংবাদিক নেতাদের বৈঠকে গণমাধ্যম প্রতিনিধিরা জানিয়েছিলেন তারা দীর্ঘ সময় পর কোনো সরকারি চাপ বা নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। সরকারও মনে করে অবাধ ও স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ।

সাম্প্রতিক বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানালেন, রাজনৈতিক পরিবর্তনের পরে নানা ধরনের মামলা হয়েছে; তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের প্রথম ১০০ দিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যম গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছেন, এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় বাধার সম্মুখীন হলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। তিনি বলেন, গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থ সম্পর্কিত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া; এ কাজে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সরাসরি সম্প্রচার বা লাইভ প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যমন্ত্রী শেষ করেন বলেন, সরকার জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ এবং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

সর্বশেষ

জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

June 1, 2026

হামের তাণ্ডবের মাঝে ডেঙ্গু নিয়েও সতর্কতা

June 1, 2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে নওগাঁয়ে বিএনপির দুস্থদের মাঝে বস্ত্রবিতরণ

June 1, 2026

এনসিপির দুই নেতার নামে ২৫ কোটি বরাদ্দ, অন্য উপজেলায় ১০–২৬ লাখ: প্রশাসকের তীব্র অভিযোগ

June 1, 2026

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলিয়ে সমুদ্রগর্ভে ড্রোন তৈরি করবে

June 1, 2026

সৌদি আরব তৈরির পথে ‘স্কাইওয়াস্প’—দীর্ঘপাল্লার আত্মঘাতী ড্রোন

June 1, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.