• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে চকরিয়ায় ৪ স্কুলছাত্রকে অপহরণ

প্রকাশিতঃ 02/06/2026
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে গত রোববার (৩১ মে) চারজন স্কুলছাত্র অপহরণ হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবিতে মঙ্গলবার (০২ জুন) পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে শিক্ষার্থীদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ শুনা গেছে।

অপহৃতরা হলেন শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন ছামিম (১৫)। তারা সবাই কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র; শহীদ হোসেন দশম শ্রেণির এবং বাকি তিনজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অপহরণের ঘটনায় চার শিক্ষার্থীর বাবা-মারা—মসলেম উদ্দিন, সাবের আহমেদ, আব্দুল হামিদ ও মোহাম্মদ আবছার—চকরিয়া থানায় পৃথকভাবে অভিযোগ করেছেন। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং গ্রামের মোহাম্মদ ইউসুফ ও তার স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে শিশুদের স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই দম্পতি চার শিক্ষার্থীকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে ফোন করে অপহরণকারীরা শিক্ষার্থীদের অপহরণের কথা জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি না মানলে শিশুদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছে বলেও পরিবার দাবি করেছেন।

অপহৃত মাহিমের বাবা সাবের আহমেদ বলেন, “প্রলোভন দেখিয়ে আমাদের সন্তানদের অপহরণ করা হয়েছে। এখন তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চক্রের এক সদস্য একটি নম্বর থেকে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা দাবি করেছে এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দিয়েছে। তারা আমাদের সন্তানদের ছবি পাঠিয়ে নিশ্চিত করেছে যে তারা এখনও জীয়ে আছে। আমরা দ্রুত তাদের উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”

স্থানীয় পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় নেতা-মেম্বাররা দ্রুত উদ্ধার, অপহরণকারীদের ধরার ও নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছেন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক বা পুলিশের আরো বিবৃতি আসলে তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ

ছয় দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

June 7, 2026

১২ আগস্ট আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ — ইউরোপে দৃশ্যমান

June 7, 2026

সরকারঘেঁষা ষড়যন্ত্রে সক্রিয় বটবাহিনী: শামসুজ্জামান দুদু

June 7, 2026

গণতন্ত্রকে ধ্বংস করার সুপরিকল্পিত গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

June 7, 2026

টিএমসির ভাঙন রোধে মরিয়া মমতা ব্যানার্জি

June 7, 2026

ইসরায়েলি গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ল

June 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.