• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রা রুখতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: শাকিব খান

প্রকাশিতঃ 05/06/2026
Share on FacebookShare on Twitter

ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। বৃহস্পতিবার রাতের ওপর রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাকিব খান বলেন, কোনো সিনেমা মুক্তি পেলে স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া আসে—পজিটিভও আসে, নেগেটিভও আসে। কিন্তু ‘রকস্টার’-এর ক্ষেত্রে তিনি দেখেছেন কেবল নেতিবাচক রিভিউই বেছে বেছে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ উভয়রকম রিভিউ হয়। কেন শুধুমাত্র নেগেটিভ কেটে কেটে ছাপানো হচ্ছে? এই আক্ষেপ কার প্রতি—আমার, প্রযোজনা প্রতিষ্ঠানের নাকি পুরো বাংলা চলচ্চিত্রের প্রতি? চক্রান্তটা কাদের?’

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে মেগাস্টার আরও বলেন, যখনই বাংলা সিনেমা নতুন গল্প, আধুনিক নির্মাণশৈলী ও বিশ্বমানের উপস্থাপনার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তা পিছনে টেনে টানার চেষ্টা করে। তার ভাষ্য, ‘কিছু মহল চায় বাংলা সিনেমা উন্নতি করুক না। তারা চাই দর্শক পুরনো ছকের মধ্যেই আটকে থাকুক। কিন্তু সময় বদলেছে, বাংলা সিনেমা এখন নতুন পথে হাঁটছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সমালোচনা করে শাকিব বলেন, অনেক ইউটিউবার কেবল সাময়িক ভিউ বা সস্তা আলোচনার জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকেন। তবুও তিনি দর্শকের বিচারকে সবচেয়ে বড় মনে করেন—মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বাড়ছে, যা প্রমাণ করে ভালো কাজকে কেউ টেনে নামাতে পারবে না।

ক্যারিয়ারের শীর্ষে টিকে থাকা একটি কঠিন লড়াই বলে উল্লেখ করে শাকিব খান ভক্ত-দর্শক ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। তিনি আশা ব্যক্ত করেন, বাংলা চলচ্চিত্রের এই নতুন গতিকে কেউ দমন করতে পারবে না।

সর্বশেষ

আইন পেশায় সফলতার জন্য অর্থের পেছনে ছুটে না, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত্রীর আহ্বান

August 29, 2026

উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে আরও এক নতুন দায়িত্ব

August 29, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রুশ প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা

August 29, 2026

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

August 29, 2026

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার

August 29, 2026

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরী নিয়োগ

August 28, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.