স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাব তিনি সন্তুষ্ট নন। বুধাবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে মন্ত্রী উল্লেখ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের চেয়ে অনেক অপ্রাসঙ্গিক বিষয় বেশি স্থান পেয়েছে। তিনি বলেন, আমি ওই জবাবটি পড়েছি। সেখানে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-গাথা রয়েছে, যা আমাদের গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী আরও যোগ করেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি। এটি একটি ভঙ্গুর (অস্পষ্ট) উত্তর। আমি এতে সন্তুষ্ট নই। বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






