• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার থেকে বিশাল অজগর উদ্ধার

প্রকাশিতঃ 29/06/2026
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভিতর থেকে বৃহৎ আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বনকর্মী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) এর সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনা স্থলের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালবেলা দোকান খুলতেই ভেতরে একটি বড় অজগর কুণ্ডলী পাকিয়ে আছে দেখে তিনি চিৎকার করেন। চিৎকার শুনে দ্রুত আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে বনবিভাগকে খবর দেন।

বনকর্মীরা ও সিপিজি সদস্যরা উপস্থিত হয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে সাপটিকে খাঁচায় বন্দি করতে সক্ষম হন। স্থানীয়রা জানান, নীলডুমুরের মতো জনবহুল বাজার এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি, তাই প্রথমে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক তীব্র তাপদাহ এবং সুন্দরবনের আশেপাশের বনাঞ্চলে খাদ্যসংকটের কারণে সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে দোকানের ভিতরে সাপটি কীভাবে ঢুকেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নীলডুমুর বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত। প্রাথমিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাপটিকে আজই সুন্দরবনের গভীর ও উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে মুক্তি দেওয়া হবে।

তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, বন্যপ্রাণী লোকালয়ে দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিজে থেকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার বদলে দ্রুত বনবিভাগকে জানাতে এবং প্রাণীকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে। বনবিভাগের দ্রুত ও পরিকল্পিত পদক্ষেপে অল্পসময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ

পানি নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

June 29, 2026

বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্যের পথপ্রদর্শক মুস্তাফা মনোয়ার আর নেই

June 29, 2026

নির্বাচনী ব্যয় হিসাব না জমানোর অভিযোগে এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

June 29, 2026

ইউরোপে তীব্র দাবদাহ: মৃত্যুর সংখ্যা বাড়ছে, এল নিনোয়ের আশঙ্কা তীব্র

June 29, 2026

ফ্রান্সের টম্বলেন শহরে বিমান বিধ্বস্তে ১১ নিহত

June 29, 2026

ওষুধের বাড়তি চাহিদা মেটাতে স্কয়ার ফার্মার চুক্তিভিত্তিক উৎপাদন শুরু

June 29, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.