• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, August 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

বিএফআইইউ প্রকাশ করল ৩১টি অবৈধ ঋণ অ্যাপের তালিকা

প্রকাশিতঃ 28/08/2026
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত অনুমোদনবিহীন ঋণ কার্যক্রমের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি সম্প্রতি ৩১টি অবৈধ মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করে সাধারণ জনগণকে এসব প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিএফআইইউ জানিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সহজশর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে, ডিজিটাল মাধ্যমে অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইলের যোগাযোগের তালিকা, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। এরপর ঋণ আদায়ের নামে গ্রাহকদের ওপর অযাচিত চাপ, ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। এতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনুমোদনবিহীন অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ দাবি ও হয়রানি ঝুঁকি বাড়ছে।

সংস্থাটির প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত অ্যাপের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

বিএফআইইউ বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া, কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ প্রদান বৈধ নয়। মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে ঋণ দেওয়ার জন্য কোনও অনুমতি দেয়া হয়নি।

প্রতিষ্টানটি আরও উল্লেখ করেছে, এসব অনুমোদনবিহীন ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রতারণা, আর্থিক অপরাধ এবং মানিলন্ডারিংয়ের ঝুঁকি বাড়ছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

বিএফআইইউ পরামর্শ দিয়েছে, এসব অ্যাপ বা প্ল্যাটফর্মে ঋণের আবেদন করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংকের খাতা তথ্য বা মোবাইল যোগাযোগের তালিকা, ছবি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য দান এড়িয়ে চলা উচিত। তদ্ব্যতীত, ঋণের নাম করে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি বা অন্য কোন অর্থ দাবি করলে তা থেকে সতর্ক থাকা জরুরি।

সর্বশেষ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরী নিয়োগ

August 28, 2026

বিএফআইইউ প্রকাশ করল ৩১টি অবৈধ ঋণ অ্যাপের তালিকা

August 28, 2026

৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব দিল সরকার

August 28, 2026

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়া এখনো নিশ্চিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

August 28, 2026

সংসদে অশোভন আচরণের প্রশ্নে স্পিকার হুশিয়ারি

August 28, 2026

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি বাংলাদেশের শোক ও সমর্থন

August 27, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.