• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, October 7, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

টানা বৃষ্টিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট একযোগে চালু

প্রকাশিতঃ 07/07/2026
Share on FacebookShare on Twitter

টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় একসঙ্গে চালু করা হয়েছে।

কপাবিকে’র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির লেভেল কয়েকদিন ধরে বাড়ছে। পানির এই পর্যাপ্ত সরবরাহের ফলে পানি-নির্ভর কেন্দ্রটি পাঁচটি ইউনিট একযোগে গ্রিডে পাঠাতে সক্ষম হয়েছে। এই পাঁচটি ইউনিট মিলিয়ে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুত্‍ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ ও ২ নং ইউনিট প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিটে প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কপাবিকে’র সর্বমোট উৎপাদনক্ষমতা সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট।

কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট (মিন সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী ওই সময়ে লেকের স্বাভাবিক থাকার কথা ছিল ৮৪.৯৬ ফুট।

দায়িত্বরত প্রকৌশলীরা আরও বলেন, বিগত কয়েক মাসে লেকের জলস্তর ওঠানামার কারণে কখনো কখনো এক বা দুইটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তবে গত সোমবার তিনটি ইউনিট চালু করা হয়, মঙ্গলবার সকালে চারটি ইউনিট এবং সন্ধ্যার পরে ছয়টায় পাঁচটি ইউনিট একযোগে চালু রাখা হয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের পূর্ণ ধারণক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)। বর্তমানে বৃষ্টির ধারাবাহিকতায় লেকের পানির পরিমাণ বাড়ার ফলে উৎপাদন বেড়েছে, যা অঞ্চলের বিদ্যুত সরবরাহে সহায়ক হবে।

সর্বশেষ

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে মক্কা জোটে যোগের আগে, শামা ওবায়েদ

September 1, 2026

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার প্রস্তুতি: সারাহ আলড্রিচ

September 1, 2026

দুই বছরের মধ্যে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

September 1, 2026

চাপে নয়, চাহিদার কারণে বোয়িং বিমান কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

September 1, 2026

প্রধানমন্ত্রীর বক্তৃতা: বিএনপি আর সংসদীয় গণতন্ত্রের অবদান

September 1, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা করুন, কিন্তু সংবিধান সংশোধনে অনাগ্রহ

August 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.