• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, July 13, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

বিদ্রোহীরা সরে না দাঁড়ালে ব্যবস্থা: কাদের

প্রকাশিতঃ 17/12/2018
ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাপা নির্বাচনে আসবে: কাদের

ওবায়দুল কাদের

Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আগামীকাল মঙ্গলবারের মধ্যে সরে দাঁড়াতে বললেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ এখন আর নেই, তাই বিদ্রোহী প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন। নির্বাচনে যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাঁরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছেন। তাঁরা ধানের শীষে ভোট চাইছেন। আবার তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করেন। এটা স্ববিরোধিতা ও হাস্যকর ব্যাপার।

এর আগে সেতুমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলেন। সেতুটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, নারায়ণগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

বর্জ্য থেকেই বিদ্যুৎ ও ইকো পণ্য: ঢাকায় দুই বড় প্রকল্প

July 12, 2026

প্রধানমন্ত্রী: জলাবদ্ধতায় জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়

July 12, 2026

আদর্শ শিক্ষকহীনতায় মাদকের প্রসার বাড়ছে: রুহুল কবির রিজভী

July 12, 2026

বুকে তীব্র ব্যথায় কন্টিনেন্টালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ পাভেল

July 12, 2026

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৪৩০ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার

July 12, 2026

অন্ধ্রপ্রদেশের কাদাপায় করোনায় ২ জনের মৃত্যু, ৮ জন শনাক্ত

July 12, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.